শনিবার |
ঢাকা ২১ নভেম্বর ২০০৯ |
৭ অগ্রহায়ণ ১৪১৬ |
৩ জিলহজ ১৪৩০
প্রথম পাতা
চট্টগ্রাম ব্যুরো
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী প্রশ্ন তুলেছেন, পাঁচ বছর আইনমন্ত্রী থাকাকালে যিনি বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পারেননি সেই মওদুদ আহমদ কীভাবে মামলার রায় নিয়ে সন্তুষ্টির কথা বলেন। এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে_ এমন কথা মওদুদ কীভাবে বলেন তা বোধগম্য নয়। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রসঙ্গে তিনি আরও বলেন, স্বাধীনতার পর এদেশে অন্তত ৩২ হাজার
মানুষ হত্যা হয়েছে। পিতা হত্যার বিচার করতে সন্তানকে যদি প্রধানমন্ত্রী হতে হয়, তাহলে ৩২ হাজার মানুষের হত্যার বিচার করতে তাদের সন্তানদের প্রধানমন্ত্রী হতে হবে। গতকাল শুক্রবার ফটিকছড়ি বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাকা চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাপ্রধান ছিলেন জেনারেল শফিউলল্গাহ। এই মামলায় উচিত ছিল তাকে প্রধান আসামি করা; কিন্তু তাকে আসামি না করে ছোট সেনা অফিসারদের বিচার করা হচ্ছে। সেক্টর কমান্ডার ফোরাম নেতা জেনারেল শফিউল্লাহ সেনাপ্রধান হয়ে যেখানে তার দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেননি, তিনি মুক্তিযুদ্ধের চেতনার কথা কীভাবে বলেন।
সাকা চৌধুরী বলেন, জানিনা সরকার ১৯ নভেম্বর নিয়ে এত আতঙ্কিত কেন। কেন একটি হত্যা মামলার রায়ের দিনে এত র্যাব পুলিশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে হবে। আমাদের জানা দরকার, সরকারের এত ভয় কাকে? ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক নূরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকার, লায়ন আসলাম চৌধুরী, এমডি এম কামালউদ্দিন প্রমুখ।

রেটিং দিন :
( এই লেখাটি পড়েছেন : ৩১৮২৫ জন )
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল : info@samakal.com.bd

Powered By:orangebd