শুত্রুবার | ঢাকা ২৭ নভেম্বর ২০০৯ | ১৩ অগ্রহায়ণ ১৪১৬ | ৯ জিলহজ ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
প্রথম পাতা
প্রথম পাতা -এর আর্কাইভ
গ্রামে বিদ্যুতের দাম বাড়ল
সমকাল প্রতিবেদক
সারাদেশে গ্রাম ও ছোট শহরগুলোতে বিদ্যুতের দাম বাড়ল। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনে গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম ৬ দশমিক ৫৭ শতাংশ বাড়ানো হয়েছে। তবে কৃষিকাজে সেচ পাম্পে ব্যবহৃত বিদ্যুতের দাম বাড়েনি। অন্যসব খরচ যুক্ত না করেই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম নির্ধারণ করেছে। বিভিন্ন খরচ যুক্ত হলে দাম বেড়ে ৮ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে কমিশন। গ্রাম ও ছোট শহরে বসবাসকারী প্রায় এক.....বিস্তারিত
পবিত্র হজ পালিত
লাব্বায়েক লাব্বায়েক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান
মহানবী হজরত মোহাম্মদের (সাঃ) স্মৃতিবিজড়িত আরাফাত ময়দানে গতকাল খুতবা শেষে মোনাজাত করেন লাখো হাজি । এএফপি
সমকাল ডেস্ক
ভারী বৃষ্টির মধ্যে চরম দুর্ভোগ সহ্য করে মহানবী হজরত মুহাম্মদের (সঃ) স্মৃতিবিজড়িত সৌদি আরবের আরাফাত ময়দানে গতকাল পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন প্রায় ২৫ লাখ হাজি। ঝড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে তারা পবিত্র আরাফাতে সমবেত হয়ে খুতবা শোনেন এবং ইবাদত-বন্দেগি শেষে মুসলিম উম্মাহ্র শান্তি কামনায় দোয়া করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 'লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক' ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে।
সূর্যোদয়ের পর মিনা থেকে বাসসহ বিভিন্ন.....বিস্তারিত
 
বলুন তো ট্রেনটি কোথায়?
যে করেই হোক বাড়ি যেতে হবে। তাই জীবন-মৃত্যুকে পায়ের ভৃত্য করে এমন কসরত ঈদে বাড়িমুখো মানুষকেই মানায়। রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে তোলা ছবি । মাহবুব হোসেন নবীন
সমকাল প্রতিবেদক
দৃশ্যটি দেখে কালবিলম্ব না করে বলা যায়_ এ তো বিমানবন্দর রেলস্টেশন। রেলস্টেশন, ট্রেন কোথায়? শুধু মানুষ আর মানুষ। ট্রেন তো একদম দেখা যাচ্ছে না। ছাদ দেখে বোঝা যায়, এটি প্লাটফর্ম। ছবিটি গতকাল কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ট্রেনের ছাদ মানুষে মানুষে ছেয়ে গেছে। তাই ট্রেনটি আর দেখা যাচ্ছে না। এভাবেই বিপদের ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি ফিরছে রাজধানীবাসী। ট্রেনে ঠাঁই নেই, বাসেও একই অবস্থা। লঞ্চ দেখলে তো মনেই হয়,.....বিস্তারিত
তৃষ্ণার হাসি
স্বেচ্ছাসেবী মারিয়ার কোলে হাস্যোজ্জ্বল তৃষ্ণা । এএফপি
সমকাল ডেস্ক
দেখে মনে হবে না মাত্র দেড় সপ্তাহ আগেও জোড়া মাথার যমজ শিশু ছিল ওরা। ওদের জীবন নিয়ে প্রতিনিয়ত সংশয়ে ভুগছিলেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের অভিমত ছিল, অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া মাথা আলাদা করা না হলে বড়জোর আর এক বছর বাঁচবে ওরা। সেই ভয়ানক দিনগুলো পার করে দ্রুত সুস্থ হয়ে উঠছে বাংলাদেশি যমজ শিশু কৃষ্ণা ও তৃষ্ণা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে রয়াল চিলড্রেনস্ হসপিটালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে গত ১৭ নভেম্বর আলাদা করা হয়.....বিস্তারিত
 
 
 
 
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd
Powered By:orangebd