মঙ্গলবার |
ঢাকা ১৭ নভেম্বর ২০০৯ |
৩ অগ্রহায়ণ ১৪১৬ |
২৮ জিলকদ ১৪৩০
শেষের পাতা
সমকাল প্রতিবেদক
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ। কৃষক শ্রমিক মেহনতি মানুষের অবিসংবাদিত এই নেতা ছিলেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রনায়ক। তিনি আজীবন শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৯৬ বছর বয়সে মারা যান মওলানা ভাসানী।
এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে। এসবের মধ্যে রয়েছে আলোচনা সভা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ প্রভৃতি। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে দেশ ও জাতির প্রতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, পাকিস্তানি ঔপনিবেশিক স্বৈরশাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাঙালি জাতিসত্তার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
পৃথক বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে পুষ্পমাল্য অর্পণ করবে। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসবের মধ্যে রয়েছে টাঙ্গাইলের সন্তোষে সকাল ১০টায় আলোচনা সভা, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পমাল্য অর্পণ।
'মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ' কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১১টায় আলোকচিত্র প্রদর্শনী ও বিকেল ৪টায় জনসমাবেশের আয়োজন করেছে। ভাসানী স্মৃতি সংসদ দু'দিনব্যাপী কর্মসূচি পালন করবে। এছাড়া প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), দেশপ্রেমিক জনগণের মঞ্চ, জাতীয় জনতা পার্টি, জাতীয় যুব আন্দোলন, বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে।
টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'ভাসানীর জীবন ও দর্শন' শীর্ষক সেমিনারের আয়োজন করে।
আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি পালনে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও শিরনি বিতরণ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।

রেটিং দিন :
( এই লেখাটি পড়েছেন : ২৯৫ জন )
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল : info@samakal.com.bd

Powered By:orangebd