মঙ্গলবার | ঢাকা ১৭ নভেম্বর ২০০৯ | ৩ অগ্রহায়ণ ১৪১৬ | ২৮ জিলকদ ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
শেষের পাতা
শেষের পাতা -এর আর্কাইভ
জাঙ্ক কোম্পানির পরিচালকদের ঋণ সুবিধা বন্ধের উদ্যোগ
কিসমত খোন্দকার
শেয়ারবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি নিয়মিত বার্ষিক সাধারণ সভা করে না এবং লভ্যাংশ দেয় না সেসব কোম্পানির পরিচালককে ঋণ সুবিধা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিচালকরা যাতে ব্যাংকসহ কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের ঋণ নিতে না পারেন সে বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। সেসঙ্গে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ওইসব কোম্পানির শেয়ার কিনলে সেক্ষেত্রে বেশি হারে ঝুঁকির মাত্রা নির্ধারণ করারও.....বিস্তারিত
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রোভিসি ট্রেজারাররা ঝুঁকি ভাতা পাবেন
সাবি্বর নেওয়াজ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষরা ঝুঁকি ভাতা পাবেন। বাড়ছে সব শিক্ষকের চাকরির বয়সসীমাও। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন 'বিশ্ববিদ্যালয় পরিষদ'-এর দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এ ব্যাপারে নীতিগতভাবে একমত হয়ে তা বাস্তবায়নে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
ইউজিসি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের কোনো ধরনের ভাতা বা সম্মানীর বিধান নেই। তারা তাদের নিজ নিজ বেতন-ভাতা পেয়ে থাকেন। ইউজিসি ওই তিনটি নির্বাহী পদের শিক্ষকদের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা প্রদানের জন্য সরকারের কাছে প্রস্তাব দিতে যাচ্ছে।বিস্তারিত
 
ভাসানীর স্মরণসভায় দেলোয়ার
দেশকে সন্ত্রাসী রাষ্ট্রবানানোর চেষ্টা চলছে
সমকাল প্রতিবেদক
সন্ত্রাস দমনের নামে বিশেষ উদ্দেশ্যে সরকার দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার। তিনি বলেছেন, বাংলাদেশের সম্পদের ওপর শকুনের লোলুপ দৃষ্টি পড়েছে। তারা সবকিছু লুট করে এ দেশকে শোষণের ক্ষেত্র বানাতে চায়। তাই আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি সন্ত্রাস দমনের নামে ইরাক ও আফগানিস্তানের মতো বাংলাদেশকেও অস্থিতিশীল করার পাঁয়তারা
করছে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক দুটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
.....বিস্তারিত
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কৃষ্ণা-তৃষ্ণা
কৃষ্ণা-তৃষ্ণাকে আলাদা করার জন্য অস্ত্রোপচার করছেন চিকিৎসকরা । এএফপি
সমকাল ডেস্ক
অস্ট্রেলিয়ার মেলবোর্নের রয়াল চিলড্রেনস হসপিটালে মাথায় জোড়া লাগানো যমজ কৃষ্ণা ও তৃষ্ণাকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার কাজ শুরু করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলাদেশি এ দুই অনাথ শিশুকে নিয়ে কয়েক দিন ধরে তোলপাড় চলছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ান সময় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয় কৃষ্ণা ও
তৃষ্ণাকে। হাসপাতাল কর্তৃপক্ষ গত রাতে জানায়, পরিকল্পনা অনুযায়ী সবকিছু চলছে। তবে অস্ত্রোপচার শেষ হতে ১৬ ঘণ্টারও বেশি সময়.....বিস্তারিত
 
 
 
 
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd
Powered By:orangebd