বৃহস্পতিবার | ঢাকা ১৯ নভেম্বর ২০০৯ | ৫ অগ্রহায়ণ ১৪১৬ | ১ জিলহজ ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
শেষের পাতা
শেষের পাতা -এর আর্কাইভ
প্রত্যাশিত রায় পেলেই 'শোকরানা' কর্মসূচি
কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল মধ্যরাতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে যুবলীগ । সমকাল
শাহেদ চৌধুরী
বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ন্যায়বিচার নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে সারাদেশে 'শোকরানা' কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। তবে রায়ের পর এ নিয়ে আনন্দ মিছিল, রঙ ছিটানো কিংবা মিষ্টি বিতরণের বিষয়ে কড়া বিধি-নিষেধ আরোপ করেছে সরকারি দল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার এক জরুরি বার্তায় দেশের সবক'টি সাংগঠনিক জেলার সর্বস্তরের নেতাকর্মীকে এই নির্দেশ দিয়েছেন। তিনি রায় ঘোষণার পর দলীয় কার্যালয়গুলোতে সমবেত হওয়ার জন্য তৃণমূল.....বিস্তারিত
ঠিকাদারকে গুলি করে গৃহবধূকে ছুরিতে হত্যা
নিহত নাজিম, আহত উজ্জ্বল
সমকাল প্রতিবেদক
রাজধানীর মধ্য বাড্ডায় গতকাল বুধবার দিনদুপুরে সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছেন ঠিকাদার মোঃ নাজিম (৩০)। আলোচনার কথা বলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করা হয়। এ ঘটনায় উজ্জ্বল হোসেন (২২) নামে এক ক্যাবল (ডিশ) অপারেটরও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গরুর হাটের ইজারা ও ডিশ ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।.....বিস্তারিত
 
নৌবাহিনীর অবসরপ্রাপ্ত১৫ কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি
রিয়ার অ্যাডমিরাল হলেন ৪ কমোডর
কূটনৈতিক প্রতিবেদক
সরকার নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ১৫ জন বঞ্চিত কর্মকর্তাকে ভূতাপেক্ষ (রেট্রোস্পেকটিভ) পদোন্নতি দিয়েছে। এদের মধ্যে চার জন কমোডরকে রিয়ার অ্যাডমিরাল, ৯ জন ক্যাপ্টেনকে কমোডর, ১ জন ক্যাপ্টেনকে কমান্ডার ও ১ জন লে. কমান্ডারকে কমান্ডার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ভূতাপেক্ষ পদোন্নতি প্রাপ্তদের বিধি মোতাবেক আর্থিক ও আনুষঙ্গিক সুবিধাসহ জনস্বার্থে অবসর দেওয়া হয়েছে। তাদের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া যেতে পারে। গত ২২ অক্টোবর সরকারি এ সংক্রান্ত এক নির্দেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
কমোডর থেকে রিয়ার অ্যাডমিরাল.....বিস্তারিত
কুষ্টিয়ায় শীর্ষসন্ত্রাসী আজিবর ভারতে নিহত?
কুষ্টিয়া প্রতিনিধি
গণবাহিনীর (লাল) প্রধান ওবাইদুল ইসলাম ওরফে লালের পর এবার ভারতেই সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী গণবাহিনীর শীর্ষ নেতা আজিবর চেয়ারম্যান (৫০)। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উত্তর চবি্বশ
নদিয়া জেলার ধানতুলা এলাকায় একদল সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে। তবে এ খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। কুষ্টিয়া পুলিশ প্রশাসন এ রকম খবর শুনলেও এটি নিছকই গুঞ্জন বলে তারা মনে করছেন। তবে ভারত থেকে কয়েকটি সূত্র আজিবর চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে। ভারত.....বিস্তারিত
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd
Powered By:orangebd