শুত্রুবার | ঢাকা ২৭ নভেম্বর ২০০৯ | ১৩ অগ্রহায়ণ ১৪১৬ | ৯ জিলহজ ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
আন্তর্জাতিক
আন্তর্জাতিক -এর আর্কাইভ
মুম্বাই হামলার বর্ষপূর্তিতে শোক
সন্ত্রাস দমনের অঙ্গীকার
ক্ষতিপূরণ ইস্যুতে লোকসভায় উত্তপ্ত বিতর্ক
সমকাল ডেস্ক
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রথম বর্ষপূর্তির দিনে গতকাল বৃহস্পতিবার নিহতদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। এসব অনুষ্ঠানের অংশ হিসেবে লোকসভায় নীরবতা পালন, নরিম্যান হাউসে প্রদীপ প্রজ্বলন এবং দেশ ও মানুষের শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। এদিকে, মুম্বাই হামলায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ ও রেলবিভাগে চাকরি দেওয়ার সরকারি অঙ্গীকার সার্বিকভাবে বাস্তবায়ন হয়নি বলে বিজেপি উত্থাপিত প্রশ্নের উত্তর না দেওয়ায় গতকাল.....বিস্তারিত
ওবামার নৈশভোজে অনাহূত অতিথি
ওবামার নৈশভোজে ভাইস প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে তারেক-মিশেল দম্পতি সিএনএন
সমকাল ডেস্ক
আমন্ত্রিত অতিথি না হয়েও নিশ্ছিদ্র নিরাপত্তাধীন হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে গিয়ে নির্বিঘ্নে খাওয়াদাওয়া সেরে এসেছে এক দম্পতি। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সম্মানে আয়োজিত ওই স্টেট ডিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় সাড়ে তিনশ' অতিথি। ওবামা প্রশাসনের প্রথম স্টেট ডিনারে সবার চোখ ফাঁকি দিয়ে অনাহূত দম্পতি তারেক ও মিশেল সালাহির উপস্থিতিতে হকচকিয়ে গেছে মার্কিন গোয়েন্দা বিভাগ। খাওয়াদাওয়ার পাট চুকিয়ে অন্যদের সঙ্গে অর্কেস্ট্রার সিম্ফোনি উপভোগ করেন.....বিস্তারিত
 
কাসাভের পেছনে খরচ ৩১ কোটি রুপি
সমকাল ডেস্ক
গত বছর ২৬ নভেম্বর মুম্বাইয়ে হত্যাযজ্ঞের একমাত্র বেঁচে থাকা আসামি পাকিস্তানি নাগরিক আজমল কাসাভের পেছনে মহারাষ্ট্র রাজ্য সরকারের ইতিমধ্যে ৩১ কোটি রুপি খরচ হয়েছে। প্রতিদিন এই খরচের পরিমাণ প্রায় ৮.৫ লাখ রুপি। আজমলের নিরাপত্তা নিশ্চিত করা ও আনুষঙ্গিক বিচারিক বিষয়ে এই অর্থ খরচ হচ্ছে বলে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বেঁচে থাকা একমাত্র আসামি ২১ বছর বয়সী আজমল কাসাভের বিচারের জন্য মুম্বাইয়ের আর্থার জেল রোডে.....বিস্তারিত
ইসরায়েল যুক্তরাষ্ট্রের চর : শাভেজ
সমকাল ডেস্ক
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বুধবার ইসরায়েলকে ওয়াশিংটনের চর অভিহিত করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কারাকাস সফরকালে এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের। আহমাদিনেজাদ বামঘেঁষা তিনটি দক্ষিণ আমেরিকান দেশ সফরের শেষ পর্যায়ে ভেনেজুয়েলায় গেলে শাভেজ তাকে জড়িয়ে ধরেন, হাতে হাত ধরে তাকে বিপ্লবের সঙ্গীযোদ্ধা বলে পরিচয় দেন। ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেজ এ মাসে দক্ষিণ আমেরিকা সফরকালে তার ও আহমাদিনেজাদের ক্ষমতার দিন শেষ হয়ে আসছে বলে যে মন্তব্য করেন সে প্রসঙ্গে শাভেজ বলেন, 'আমরা ইসরায়েলের আসল রূপ জানি। এ দেশটি যুক্তরাষ্ট্রের চর।
আহমাদিনেজাদের.....বিস্তারিত
 
 
 
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd
Powered By:orangebd