বৃহস্পতিবার | ঢাকা ১৯ নভেম্বর ২০০৯ | ৫ অগ্রহায়ণ ১৪১৬ | ১ জিলহজ ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
লোকালয়
লোকালয় -এর আর্কাইভ
সতর্ক বাংলাদেশ
বঙ্গবন্ধু হত্যা মামলার রায়কে ঘিরে সতর্কতার অংশ হিসেবে চালানো হচ্ছে তল্লাশি। ছবি দুটি চট্টগ্রাম ও খুলনা থেকে তোলা । সমকাল
সমকাল ডেস্ক
বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থা। বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। ব্যুরো, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :
জিয়ানগর (পিরোজপুর) : জিয়ানগরের বাসস্ট্যান্ড, ফেরিঘাট উপজেলা প্রশাসনিক ভবন, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জিয়ানগর থানার ওসি আঃ রাজ্জাক জানান, পুলিশি টহল জোরদারসহ.....বিস্তারিত
দুই অন্তঃসত্ত্বাসহ ৩ খুন, ২ লাশ উদ্ধার
সমকাল ডেস্ক
কেরানীগঞ্জ, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, মংলা ও পার্বতীপুরে পৃথক ঘটনায় দুই অন্তঃসত্ত্বাসহ ৩ খুন এবং ২ জনের লাশ উদ্ধার করা হয়। সমকাল প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
কেরানীগঞ্জ (ঢাকা) : যৌতুকের কারণে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে সফিউদ্দিন। বুধবার দুপুরে ধলেশ্বরী নদী থেকে নিহত রাবেয়া খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে পুলিশ গ্রেফতার করেছে নিহতের স্বামী সফিউদ্দিন ও তার শ্বশুর আনসার আলীকে। নিহত গৃহবধূর বাড়ি সাভার উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের বাউচর গ্রামে। তার বাবার নাম মোঃ আবু তালেব।
.....বিস্তারিত
 
বাবুগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা : গ্রেফতার ১
বরিশাল ব্যুরো
বাবুগঞ্জে ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ীর হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। পুলিশ হামলাকারী এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অপরদিকে হামলাকারী ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান মিলন গতকাল বুধবার দুপুরে বাবুগঞ্জ প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
সংশিল্গষ্ট সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান মিলন মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করলে তা মঙ্গলবার বরিশালের একটি দৈনিকে প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মিলনের সহযোগী শামীম ও ছোট মিলন বাবুগঞ্জ প্রেসক্লাবে গিয়ে ওই পত্রিকার উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম অরুণকে মারধর করে।.....বিস্তারিত
চকরিয়ায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ : আহত ১৭
কক্সবাজার/চকরিয়া প্রতিনিধি
জেলার চকরিয়ার চরণদ্বীপে গতকাল বুধবার ভোরে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে ২ পুলিশ, চিংড়িঘেরের ১০ শ্রমিক ও ৫ ডাকাত। এ বন্দুকযুদ্ধে শতাধিক রাউন্ড গোলাগুলি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, চরণদ্বীপের চিংড়ি জোন এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টাগুলি চালায়। ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধে চকরিয়া.....বিস্তারিত
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd
Powered By:orangebd