মঙ্গলবার | ঢাকা ১৭ নভেম্বর ২০০৯ | ৩ অগ্রহায়ণ ১৪১৬ | ২৮ জিলকদ ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
খবর
খবর-এর আর্কাইভ
দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সংসদীয় কমিটির সুপারিশ
সমকাল প্রতিবেদক
এতদিন রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হলেও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এর সঙ্গে আরও একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুপারিশ করেছে। আগামী বছরের শুরুতে ১ হাজার মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র স্থাপনের পর ২০১২ সালের মধ্যে একই ক্ষমতার আরও একটি কেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এই সুপারিশ মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে একই সঙ্গে দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলবে।
গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে.....বিস্তারিত
তশিবার দুটি মডেলের স্লিম ল্যাপটপ বাজারে
সমকাল প্রতিবেদক
জাপানি প্রতিষ্ঠান তশিবা বাজারে এনেছে দুটি মডেলের স্লিম ল্যাপটপ। গতকাল রাজধানীর একটি হোটেলে টি-১১০ ও টি-১৩০ মডেলের ল্যাপটপ দুটির বিভিন্ন দিক তুলে ধরেন তশিবার কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, দুটো মডেলেরই মনিটরের পুরুত্ব মাত্র এক ইঞ্চি। টি-১১০ মডেলের মনিটরের দৈর্ঘ্য ১১ দশমিক ৬ ইঞ্চি। আর টি-১৩০ মডেলের মনিটরের দৈর্ঘ্য ১৩ দশমিক ৩ ইঞ্চি। ল্যাপটপ দুটির হার্ডডিক্সের তথ্য ধারণ ক্ষমতা ৫০০ গিগাবাইট। সঙ্গে রয়েছে উচ্চ ক্ষমতার র‌্যাম, এজিপি ও প্রসেসর। সম্পূর্ণ জাপানি প্রযুক্তিতে তৈরি এসব ল্যাপটপের পুরুত্ব ও ওজন কম বলে সহজে.....বিস্তারিত
 
সিভিল-মিলিটারি সম্পর্কে জনগণকেও সম্পৃক্ত করতে হবে
এইচ টি ইমাম
কূটনৈতিক প্রতিবেদক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, জাতীয় নিরাপত্তা বজায় রাখতে বেসামরিক জনগণ (সিভিল) ও সামরিক সদস্যরা (মিলিটারি) মুক্তিযুদ্ধের সময় থেকেই একসঙ্গে কাজ করে আসছে। এ প্রক্রিয়ার সঙ্গে বৃহত্তর জনগণকেও সম্পৃক্ত করতে হবে।
গতকাল সকালে হোটেল ওয়েস্টিনে 'বাংলাদেশে জাতীয় নিরাপত্তা ও সিভিল-মিলিটারি সম্পর্ক' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
যুক্তরাষ্ট্রের এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের (এপিসিএসএস) সহায়তায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) এ কর্মশালার আয়োজন করে ।
বিইআই সভাপতি ফারুক.....বিস্তারিত
ফরিদপুরে বিএনপির সভা পণ্ড
মাগুরায় নেতা লাঞ্ছিত, মৌলভীবাজারে পাল্টাপাল্টি সম্মেলন
সমকাল ডেস্ক
হামলা-পাল্টা হামলা, চেয়ার ছোড়াছুড়ি এবং মারধরের ঘটনায় ফরিদপুর জেলা বিএনপির সম্মেলন পণ্ড হয়ে গেছে। ছুরিকাহত হয়েছেন ১ নেতা। এছাড়া মাগুরায় লাঞ্ছিত হয়েছেন আরেক নেতা। মৌলভীবাজারে দু'পক্ষের পাল্টাপাল্টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে কমিটির বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। এছাড়া মুন্সীগঞ্জ ও মিরসরাই থেকে গোলযোগের খবর পাওয়া গেছে। সমকাল প্রতিনিধিদের পাঠানো খবর :
ফরিদপুর : বিকেলে অম্বিকা মেমোরিয়াল হলে সোমবার এক গ্রুপের হামলায় পণ্ড হয়ে গেছে জেলা বিএনপির কাউন্সিল। ঘটনার জের ধরে ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি সেলিম মিয়া। ঘটনার.....বিস্তারিত
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd
Powered By:orangebd