শুত্রুবার | ঢাকা ২৭ নভেম্বর ২০০৯ | ১৩ অগ্রহায়ণ ১৪১৬ | ৯ জিলহজ ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
খবর
খবর-এর আর্কাইভ
রক্ত পরিসঞ্চালন বিভাগগুলোকে ইউজার ফিভুক্ত করা নিয়ে প্রশ্ন
বদরুদ্দোজা সুমন
সরকারি হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগগুলোকে ইউজার ফির আওতাভুক্ত করায় সংশ্লিষ্টদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, স্বতন্ত্র আইনের পরিচালিত একটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক নির্দেশকালে ইউজার ফির আওতায় আনা মোটেই বিধিসম্মত নয়। এতে রোগীর জীবন সন্ধিক্ষণে সরকারি ব্লাডব্যাংক থেকে রক্ত পেতে হলে তার স্বজনদের কয়েকগুণ বেশি টাকা গুনতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্র (স্মারক নং-হাস-২/বিবিধ-২৭/২০০৪/৫২২) পর্যালোচনা করে দেখা যায়, পরিপত্রটির ১০ নম্বর ক্রমে বিভিন্ন হাসপাতালের রক্ত পরিসঞ্চালন.....বিস্তারিত
চট্টগ্রাম ছেড়েছে ২০ লাখ মানুষ
ঈদে ঘরে ফিরতে দুর্ভোগ
যেভাবেই হোক ঈদে বাড়ি ফিরতে হবে। চট্টগ্রাম রেলস্টেশনে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছে লোকজন। বৃহস্পতিবার বিকেলে তোলা ছবি । সমকাল
রুবেল খান, চট্টগ্রাম ব্যুরো
কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছিল গতকাল বৃহস্পতিবার। বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনগুলোয় ছিল উপচেপড়া ভিড়। জীবনের ঝুঁকি নিয়ে যে যেভাবে পেরেছে সেভাবে চড়েছে যানবাহনে। নগরীর কদমতলী স্টেশনে গতকাল বিকেলে দেখা গেছে চাঁদপুর স্পেশাল ট্রেনে যাত্রীদের ভয়াবহ চাপ। যেভাবেই হোক বাড়ি যেতে হবে_ তাই নারী-পুরুষ নির্বিশেষে বাদুড়ঝোলা হয়ে এ ট্রেনের ভেতরে-বাইরে গাদাগাদি করে উঠেছে। একই অবস্থা ছিল সদরঘাট লঞ্চটার্মিনাল, বহদ্দারহাট বাসটার্মিনালসহ বিভিন্ন টার্মিনালে।.....বিস্তারিত
 
ছাত্ররা যখন গরুর হাটের স্বেচ্ছাসেবক
সমকাল প্রতিবেদক
চমৎকার ব্যবহার, সদা হাস্যময়, সব সময় দায়িত্বশীল আচরণ_ গরুর হাটে এমনটি কে আশা করে? কিন্তু না, এবার সেটাই ঘটছে। রাজধানীর গরুর হাটগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনে নেমেছে বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। স্মার্ট এবং শিক্ষিত এসব তরুণ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা গরু ব্যবসায়ী এবং ক্রেতাদের সুযোগ-সুবিধার খোঁজ-খবর নিচ্ছে। পাশাপাশি তারা অজ্ঞান পার্টি এবং মলম পার্টিসহ বিভিন্ন ধরনের প্রতারক থেকে সাবধান থাকার জন্য পরামর্শ দিচ্ছে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের। তরুণ এসব স্বেচ্ছাসেবকের চৌকস আচরণে গরু ব্যবসায়ী থেকে শুরু করে হাট পরিচালনা কমিটি পর্যন্ত সন্তুষ্ট সবাই।.....বিস্তারিত
পাটুরিয়া নিয়ে নৌমন্ত্রীর সন্তোষ মাওয়ায় যাত্রী দুর্ভোগ চরমে
গতকাল দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান । সমকাল
সমকাল ডেস্ক
ঢাকা-মাওয়া মহাসড়কে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে গতকাল বৃহস্পতিবার তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। মাওয়া ফেরিঘাট থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত যানজট লেগে ছিল প্রায় সারাদিন। তবে এবার পাটুরিয়া ঘাটে যাত্রীদের তেমন বিড়ম্বনা পোহাতে হচ্ছে না। নৌমন্ত্রী শাজাহান খান গতকাল এই ঘাটের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
মানিকগঞ্জ ও গোয়ালন্দ প্রতিনিধি জানান, সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবার পাটুরিয়া ঘাটে যাত্রীদের ভোগান্তি কমেছে। নৌমন্ত্রী শাজাহান.....বিস্তারিত
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd
Powered By:orangebd