বৃহস্পতিবার | ঢাকা ১৯ নভেম্বর ২০০৯ | ৫ অগ্রহায়ণ ১৪১৬ | ১ জিলহজ ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
উপসম্পাদকীয়
উপসম্পাদকীয়-এর আর্কাইভ
রাজনৈতিক কারণেই বিচার বিলম্বিত হয়েছে
বঙ্গবন্ধু হত্যা মামলা
ইমতিয়াজ আহমেদ
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে দীর্ঘ সময় লেগে গেল। এর মধ্যে প্রথম ২১ বছর, এমনকি কোনো এজাহারও দায়ের করা হয়নি। প্রতিকূল রাজনৈতিক পরিবেশের কারণেই এমনটি হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও রাষ্ট্রপতিকে সপরিবারে হত্যার পরও বিচার প্রক্রিয়া এমনকি শুরু করতে না পারা দুর্ভাগ্যজনক শুধু নয়, ন্যায়বিচারের ধারণারও সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু এখানেই যন্ত্রণার শেষ নয়, ১৯৯৬ সালে মামলার প্রক্রিয়া শুরুর পর ২০০১ সালের শেষ দিকে তা আবার বন্ধ হয়ে যায়। এর কারণও রাজনৈতিক। ২১ বছরে বিচার কাজও একই কারণে শুরু করা যায়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট.....বিস্তারিত
্ 'ঐ পতাকায় তাকিয়ে দেখি আমার মায়ের শ্যামলা মুখ'
স্বদেশ
সাইফুল্লাহ মাহমুদ দুলাল
ড. মুহম্মদ শহীদুল্লাহর কোনো একটি লেখায় পড়েছিলাম, 'আমরা বাতাসের ভেতর ডুবে আছি বলেই বাতাসের গুরুত্ব অনুভব করি না, কিংবা কম অনুভব করি।' তেমনি মাতৃভূমির বা জন্মভূমির বাইরে তথা প্রবাসে অবস্থান করে স্বদেশের ভালো-মন্দ বেশি করে অনুভব করি। ফলে মাতৃভূমির আনন্দ-বেদনা আমাদের আন্দোলিত ও ব্যথিত করে। বাংলাদেশ ক্রিকেট দলের টাইগাররা যখন অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুদের পরাজিত করে, তখন প্রবাসেও বিজয়ের ঢেউ ছড়িয়ে পড়ে; তেমনি হরতালে তিনজন নিহত এবং কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতির খবরও স্বাভাবিকভাবেই মনকে বিষণ্ন করে।
এ সবকিছুর পেছনে কাজ করে 'রাজনীতি'। আমি মনে করি, সুস্থ-সুন্দর.....বিস্তারিত
 
অ্যাসাসিনেশন
ইমরুল কায়েস
বাংলায় অ্যাসাসিনেশন কথাটির অর্থ গুপ্তহত্যা। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিত্ব অদৃশ্য ঘাতক বা ষড়যন্ত্রকারীদের হাতে প্রাণ দিলে ঘটনাটিকে অ্যাসাসিনেশন বলা হয়। গুপ্তঘাত বা গুপ্তহত্যা বললে অ্যাসাসিনেশন কথাটির ব্যাপ্তি বোঝা যায় না। অ্যাসাসিন শব্দটি এসেছে আরবি হাসসাসিন শব্দ থেকে। শব্দগত অর্থে মানে হলো, হাশিশসেবীদের হাসসাসিন বলা হতো। হাশিশসেবীদের একটি দল কাস্পিয়ান সাগরের তীরে অবস্থান করত। তাদের আসল নাম ছিল নিজারি। এই দলটি অষ্টম থেকে চতুর্দশ শতক পর্যন্ত আব্বাসীয় ও সেলজুক বংশের অনেক ক্ষমতাধর ব্যক্তিকে হত্যা করেছিল। মনে করা হতো, হাশিশ বা আফিম খেয়েই ঘাতকরা হত্যাকাণ্ড.....বিস্তারিত
দলছুট সঞ্জীব স্মৃতি রোমন্থনে
মোহাম্মদ আনওয়ারুল কবীর
মৃত্যুই মানবজীবনের ভবিতব্য। নশ্বর জীবনের এ অলঙ্ঘনীয় নিয়তি মেনে নিতে তবুও কষ্ট। বিশেষ করে গতির মাঝে আচমকা যতিতে যদি কারও জীবনদীপ নিভে যায় তবে তার স্বজন, শুভানুধ্যায়ী, বন্ধু, ভক্ত সবাই হয়ে পড়েন ভাষাহীন-স্তব্ধ। এমনই এক অবস্থার মুখোমুখি হয়েছিলাম গত বছরের ১৯ নভেম্বর দলছুট সঞ্জীবের মৃত্যুসংবাদে। অপ্রত্যাশিত এ মৃত্যুশোকের তীব্রতা পরিলক্ষিত হয় সেদিন দুপুরে, যখন ওর মৃতদেহ রাখা হয় টিএসসি চত্বরে। শেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে আসা শোকাহত ওর স্বজন, শুভানুধ্যায়ী, বন্ধু আর অগণিত ভক্তের অভিব্যক্তিতে পরিস্ফুট হয় ঈশ্বরের প্রতি নীরব অনুযোগ। বিশেষ করে, একজন সঙ্গীতশিল্পী হিসেবে দেশের.....বিস্তারিত
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd
Powered By:orangebd