শুত্রুবার |
ঢাকা ২৭ নভেম্বর ২০০৯ |
১৩ অগ্রহায়ণ ১৪১৬ |
৯ জিলহজ ১৪৩০
রাজধানী
সমকাল প্রতিবেদক
রাজধানীর শেওড়াপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নার্গিস আক্তার (২৫) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। অন্যদিকে রাজধানীর সবুজবাগে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাসায় ডাকাতিতে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলো_ কামাল হোসেন (২৮), আওয়াল হোসেন (২৭) ও জামাল (৩০)। বুধবার আশুলিয়া থেকে একটি পিস্তল ও একটি শটগানসহ তাদের গ্রেফতার করা হয়।
ব্যক্তিগত বিরোধের জের ধরে নার্গিসের ওপর হামলা চালানো হয় বলে ধারণা করছে পুলিশ। আহত নার্গিসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিরপুর থানার সাব-ইন্সপেক্টর অশোক চৌহান সমকালকে জানান, নার্গিস আক্তার তার রডমিস্ত্রি স্বামী কবির হোসেনের সঙ্গে পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকার ১১৯/সি নম্বর বাসায় থাকেন। একই বাসায় থাকেন তার ভাই দেলোয়ার। গতকাল সকাল সোয়া ৬টার দিকে দেলোয়ার হঠাৎ দৌড়ে বাসার ভেতরে ঢুকে দরজায় ঠেস দিয়ে দাঁড়ায়। এ সময় বাইরে থেকে কেউ দরজা খোলার জন্য চিৎকার করতে থাকে। একপর্যায়ে জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে খোকন নামে স্থানীয় এক সন্ত্রাসী বাসার ভেতরে ঢুকে কয়েক রাউন্ড গুলি চালায়। নার্গিস পুলিশকে জানিয়েছেন, তার ভাই দেলোয়ারকে খুন করাই সন্ত্রাসীদের মূল টার্গেট ছিল। তবে অল্পের জন্য তিনি বেঁচে গেছেন। পুলিশ জানায়, দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গাবতলীতে একটি ডাকাতির মামলায় তিনি সাড়ে চার বছর কারাগারেও ছিলেন। সন্ত্রাসী খোকনের সঙ্গে আধিপত্য বিস্তার বা ব্যক্তিগত কোনো বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়।
অন্যদিকে গ্রেফতার তিন ডাকাত গত ২৪ নভেম্বর রাতে ডাকাতরা পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে হানা দিয়ে অস্ত্রের মুখে গৃহকর্তা নুরুল ইসলামসহ বাসার সবার হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পালানোর পথে কিছু মালামালসহ তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
ডিবি জানায়, কিছুদিন আগে খিলখেতে সশস্ত্র বাহিনীর আরেক কর্মকর্তার বাসায় ডাকাতি হয়। দুটি ঘটনায় কৌশলগত মিল রয়েছে দেখে গোয়েন্দাদের ধারণা হয়, এগুলো একই দলের কাজ। তদন্তে নেমে চক্রটিকে শনাক্ত করার পর বুধবার সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে তারা বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

রেটিং দিন :
( এই লেখাটি পড়েছেন : ৫৫০ জন )
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল : info@samakal.com.bd

Powered By:orangebd