মঙ্গলবার | ঢাকা ১৭ নভেম্বর ২০০৯ | ৩ অগ্রহায়ণ ১৪১৬ | ২৮ জিলকদ ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
রাজধানী
রাজধানী -এর আর্কাইভ
পদ্মা সেতু নির্মাণে তহবিল সমস্যা নয় : বিশ্বব্যাংক
সমকাল প্রতিবেদক
বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টাইন বলেছেন, পদ্মা সেতু নির্মাণের জন্য তাদের হাতে পর্যাপ্ত তহবিল রয়েছে। সরকারের মতো বিশ্বব্যাংকও এ প্রকল্পকে যথেষ্ঠ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, অর্থায়ন একটি বড় সমস্যা হলেও আলোচনার টেবিলে এখন প্রধান ইস্যু হচ্ছে সামাজিক এবং পরিবেশগত সমস্যা। পদ্মা সেতু নির্মাণের আগে সরকারকে এ দুটি ইস্যু গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর ঢাকা অফিসে দায়িত্ব নেওয়ার পর গতকাল যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে প্রথম বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বনানীর.....বিস্তারিত
বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযান
গুলশানে শপার্স ওয়ার্ল্ডের জরিমানা লাখ টাকা
সমকাল প্রতিবেদক
গুলশানের শপার্স ওয়ার্ল্ডের মতো নামি দোকানটিতেও অবৈধ পথে আসা পণ্য বিক্রি হচ্ছে। সরকারকে বিপুল পরিমাণ কর ফাঁকি দিচ্ছে। গতকাল বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেরিয়ে আসে এ তথ্য। পাশাপাশি শপার্স ওয়ার্ল্ডের গহনার দোকান ডায়মন্ড ওয়ার্ল্ডও যাচাই ও সিল ছাড়া স্বর্ণ পরিমাপক যন্ত্র ব্যবহার করছে। অথচ প্রতিবছর এ যন্ত্রে বিএসটিআইর সঠিক ওজন যাচাই সার্টিফিকেট নেওয়ার কথা। গতকাল সোমবার র‌্যাব-৪-এর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীনের নেতৃত্বে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত হানা দেন এ শপিংমলে।
আলবার্তো ভি-০৫, ম্যারিন, এলভাইভ, ফ্লেক্স, গার্ভেনি, নিউট্রিজেনা, পালমোলিভ ব্র্যান্ডের শ্যাম্পু, একনি,.....বিস্তারিত
 
বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে না : আইনমন্ত্রী
সমকাল প্রতিবেদক
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বঙ্গবল্পুব্দ হত্যা মামলার আপিল নিষ্পত্তির লক্ষ্যে বিচারপতিরা স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করছেন। সবকিছুই বিবেচনা করে বিচারপতিরা রায় দেবেন। কেউ যদি অভিযোগ করেন আপিল নিষ্পত্তিতে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, তা হবে অমূলক ও ভিত্তিহীন। মন্ত্রী বলেন, সরকার বিচার বিভাগের ওপর কোনো হস্তক্ষেপ করছে না। গতকাল সোমবার সচিবালয়ে তার কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সরকার বঙ্গবল্পুব্দ হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আসামিদের ফিরিয়ে আনতে সরকারের উচ্চ.....বিস্তারিত
যুবক হাউজিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি
সমকাল প্রতিবেদক
যুবক হাউজিং অ্যান্ড ট্রেড লিমিটেডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে সংস্থাটির প্রতারিত আমানতকারীদের সংগঠন যুবক প্রকল্পে আমানতকারী সমন্বয় পরিষদ। আমানতকারীদের অর্থে গড়া সংস্থাটির সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন তারা।
গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে আমানতকারীদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক রেহানা সালাম। এ সময় সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। যুবকের ভাড়াটিয়া সন্ত্রাসীরা যুবক প্রকল্পে আমানতকারী সমন্বয় পরিষদের নেতাদের ওপর হামলা চালানোর চেষ্টা.....বিস্তারিত
 
 
 
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd
Powered By:orangebd