বৃহস্পতিবার | ঢাকা ১৯ নভেম্বর ২০০৯ | ৫ অগ্রহায়ণ ১৪১৬ | ১ জিলহজ ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
রাজধানী
রাজধানী -এর আর্কাইভ
কোপেনহেগেন জলবায়ু সম্মেলন বিষয়ে সিপিডির সেমিনার
উন্নত দেশগুলোর প্রতিশ্রুতিকে আইনি কাঠামোয় আনতে হবে
সমকাল প্রতিবেদক
বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। এ অবস্থা চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগই সমুদ্রে তলিয়ে যাবে। এ আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বিশিষ্টজনরা। তাই কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনে ভুক্তভোগী দেশগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া দুর্যোগ মোকাবেলায় অতীতে উন্নত দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতি আদায়ে দিয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। শিল্পোন্নত দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতিকে আইনি কাঠামোর মধ্যে আনার দাবি করেছেন তারা।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি.....বিস্তারিত
ভাসানীর স্মরণ সভায় দেলোয়ার
দেশবিরোধী চুক্তি করতে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী
সমকাল প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, গদি রক্ষার জন্য দেশবিরোধী চুক্তি করতেই ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'প্রভুদের রুষ্টতায় গদি হারানোর ভয়ে আছে সরকার। তাই প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ রক্ষায় চুক্তি করতে যাচ্ছেন।' গতকাল বুধবার বিকেলে ভাসানী স্মৃতি সংসদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেলোয়ার বলেন, গত ৩৬ বছরে ভারতের সঙ্গে বিরাজমান সমস্যাগুলো সমাধানের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ভারত ও মিয়ানমার ইতিমধ্যে বাংলাদেশের.....বিস্তারিত
 
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি
আমদানি-রফতানি ব্যয় কমবে
সমকাল প্রতিবেদক
আমদানি-রফতানিসহ বাণিজ্য ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর জন্য সার্ভিস চার্জ ও কমিশনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে। সেই সঙ্গে আমদানি-রফতানির এলসি চার্জর্ ও কমিশনের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেবা খাতে আদায়কৃত সার্ভিস চার্জ/কমিশন কমিয়ে আনার নির্দেশ দেয়। গতকালই তা পরিপালনের জন্য সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে এলসি (ঋণপত্র) অ্যাডভাইজিং চার্জ, এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ ও.....বিস্তারিত
বাড্ডায় জমি দখলের চেষ্টা : মামলা নিতে পুলিশের গড়িমসি
সমকাল প্রতিবেদক
বাড্ডায় মুক্তিযোদ্ধা একেএম আখতারুজ্জামানের জমি দখলের চেষ্টা করছে স্থানীয় সন্ত্রাসীরা। তার সাড়ে তিন কাঠা জমিতে হামলা চালিয়ে মঙ্গলবার দুপুরে টিনশেড ঘর ভেঙে ফেলেছে তারা। উচ্ছেদ করেছে সাত ভাড়াটেকে। সন্ত্রাসীরা এখন নির্মাণ সামগ্রী রেখে জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছে। ছেলে আরিফুজ্জামান বুলবুলকে নিয়ে মামলা করতে গেলে আখতারুজ্জামানের মামলা নেয়নি বাড্ডা থানা। ঘটনাস্থল পরিদর্শনের কথা বলে গড়িমসির পর গতকাল বুধবার সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরি রেকর্ড করে। পুলিশকে ম্যানেজ করেই সন্ত্রাসীরা জায়গাটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক ঘণ্টা.....বিস্তারিত
 
 
 
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd
Powered By:orangebd