শুত্রুবার | ঢাকা ২৭ নভেম্বর ২০০৯ | ১৩ অগ্রহায়ণ ১৪১৬ | ৯ জিলহজ ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
রাজধানী
রাজধানী -এর আর্কাইভ
পশুর হাটে উপচেপড়া ভিড়
অমরেশ রায়/নাহিদ তন্ময়
শেষ সময়ে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। পবিত্র ঈদুল আজহার দু'একদিন সময় হাতে রেখে ক্রেতারা ছুটছেন এসব হাটে। সব হাটেই গতকাল ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়, সে সঙ্গে বিক্রেতাদেরও। গত এক সপ্তাহের মধ্যে গতকাল রেকর্ডসংখ্যক পশুও এদিন বেচাকেনা হয়েছে। বিক্রেতারা বলছেন, আজ শুক্রবার একই অবস্থা থাকবে। শনিবার ঈদের দিন সকালেও কিছু বেচাকেনার আশা করছেন তারা।
তবে পশু বিক্রি রেকর্ড পরিমাণ হলেও এ নিয়ে সন্তুষ্ট নন বেপারীরা। তাদের দাবি, এবার গরুর আমদানি বেশি হওয়ায় দামও তুলনামূলকভাবে কম। পাশাপাশি অনেক বেপারীর.....বিস্তারিত
সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ আহত, ৩ ডাকাত গ্রেফতার
সমকাল প্রতিবেদক
রাজধানীর শেওড়াপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নার্গিস আক্তার (২৫) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। অন্যদিকে রাজধানীর সবুজবাগে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাসায় ডাকাতিতে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলো_ কামাল হোসেন (২৮), আওয়াল হোসেন (২৭) ও জামাল (৩০)। বুধবার আশুলিয়া থেকে একটি পিস্তল ও একটি শটগানসহ তাদের গ্রেফতার করা হয়।
ব্যক্তিগত বিরোধের জের ধরে নার্গিসের ওপর হামলা চালানো হয় বলে ধারণা করছে পুলিশ। আহত নার্গিসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।.....বিস্তারিত
 
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে গ্রহণযোগ্য আইন পাসের সুপারিশ
সাত সংগঠনের সংবাদ সম্মেলন
সমকাল প্রতিবেদক
প্রস্তাবিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন গ্রহণযোগ্য করে পাস করতে ছয় দফা সুপারিশ করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতারা এ সুপারিশ করে বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে প্রস্তাবিত আইনটি গ্রহণযোগ্য নয়। এটা সংবিধানবিরোধী। আইনটি সংসদে পাস করা হলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কোনো উপকারেই আসবে না।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সাতটি সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এসব দাবি জানান। তাদের সুপারিশের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী অর্পিত সম্পত্তির সংজ্ঞা নির্ধারণ, রায় অনুযায়ী অর্পিত সম্পত্তির তালিকা গেজেট আকারে প্রকাশ, জেলা পর্যায়ে.....বিস্তারিত
এনটিভির এমডির বিরুদ্ধে মামলা
আদালত প্রতিবেদক
জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে সংসদ সদস্যের 'হেমার জিপ' আত্মসাৎ করার অভিযোগে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ এনায়েতুর রহমান বাপ্পী, তেজগাঁও থানার অফিসার ইনচার্জসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন চাঁপাইনবাবগঞ্জের বিএনপিদলীয় সাবেক সাংসদ হারুন-অর-রশীদ। মহানগর হাকিম একেএম এমদাদুল হক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আগামী ৬ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন।
মামলার অপর দুই আসামি হচ্ছেন তেজগাঁও থানার দুই উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম ও গোলাম রসুল।.....বিস্তারিত
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd
Powered By:orangebd