মঙ্গলবার | ঢাকা ১৭ নভেম্বর ২০০৯ | ৩ অগ্রহায়ণ ১৪১৬ | ২৮ জিলকদ ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
অপরাধ
অপরাধ-এর আর্কাইভ
মাত্র ৫০০ টাকায় অস্ত্র মেলে
দ্বীপের নাম মহেশখালী
সম্প্রতি পুলিশ সাদা পোশাকে মহেশখালীর পাহাড়ে অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালায় (বাঁয়ে) ও মহেশখালীতে তৈরি অস্ত্রসহ আটক দু'ব্যক্তি । সমকাল
আবু তাহের, মহেশখালী থেকে ফিরে
সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী। দ্বীপের পাহাড়ি আস্তানায় গত দু'বছরে আবিষ্কৃত হয়েছে ৬টি অস্ত্রের কারখানা। খুন-খারাবি, ঘের দখল, চর দখল, প্যারাবন নিধন এখানে নিত্যনৈমিত্তিক ঘটনা। গত ৫ বছরে এখানে খুন হয়েছে শতাধিক ব্যক্তি।
২৬৮ বর্গকিলোমিটার আয়তনের এ ভূখণ্ড ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। লোকসংখ্যা প্রায় আড়াই লাখ। জেলা সদর থেকে নৌপথে স্পিডবোটে মহেশখালী সদরে যেতে সময় লাগে.....বিস্তারিত
রিমন আর ফিরে এলো না
ছেলেকে হারিয়ে আহাজারি করছেন রিমনের মা ও ভাই-বোনরা । সমকাল
রাজশাহী ব্যুরো
দুপুরে স্কুল ছুটি হলেও প্রতিদিন খেলা শেষে বিকেলে বাড়ি ফিরত রিমন। মাঝেমধ্যে একটু দেরি হলেও মা-বাবা খুব একটা চিন্তা করতেন না। কারণ দেরি হলেও সন্ধ্যার আগেই ছেলে বাড়ি আসে। গত ৭ নভেম্বর ছেলে ফিরে আসার অপেক্ষায় সন্ধ্যা পার করেছেন মা আঞ্জু বেগম ও বাবা মুনসেফ আলী। কিন্তু রিমন আর ফিরে আসেনি। অবশেষে রাত পেরিয়ে সকালে মা-বাবা পেলেন সন্তানের লাশ।
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের.....বিস্তারিত
 
ঈদ সামনে রেখে রাজধানীতে ছিনতাইকারীরা বেপরোয়া
ইন্দ্রজিৎ সরকার
ঈদ সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে মানুষ। তাদের গুলি বা ধারালো অস্ত্রের আঘাতে নিহত ও আহত হওয়ার ঘটনাও বাড়ছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে ছিনতাইকারীর হাতে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। ছিনতাইরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি থাকলেও তার সুফল পাচ্ছে না নগরবাসী।
রাজধানীতে প্রতিদিন গড়ে সাত-আটটি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ হিসাবে গত দু'সপ্তাহে নগরীতে শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, চলতি মাসে.....বিস্তারিত
আদালতের আদেশ থানা থেকে 'হাওয়া'?
রিতা হত্যা মামলা
এম তুষারী, কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রিতা হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও তাদের মালামাল ক্রোক সংক্রান্ত আদালতের আদেশ কালীগঞ্জ থানা থেকে 'হাওয়া' হওয়ার অভিযোগ উঠেছে। গত ১২ নভেম্বর রিতার বোনজামাই ইউসুফ আলী এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। তবে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, থানা থেকে কোনো নথিপত্র 'হাওয়া' হওয়ার সুযোগ নেই।
উপজেলার রাথুরা গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী রিতা সরকার ২০০৬.....বিস্তারিত
 
 
 
 
 
সম্পাদক: গোলাম সারওয়ার
প্রকাশক : এ.কে.আজাদ, ১৩৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮
ফোন : ৮৮০২-৯৮৮৯৮২১, ৮৮০২-৯৮৮৭০৫, ৯৮৬১৪৫৭, ৯৮৬১৪০৮, ৮৮৫৩৯২৬ ফ্যাক্স : ৮৮০২-৮৮৫৫৯৮১, ৮৮৫৩৫৭৪
ই-মেইল :
info@samakal.com.bd
Powered By:orangebd