
অর্থের জন্য কাসাবকে বিক্রি করেছিল তার বাবা

অর্থের জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার কাছে আজমল আমির কাসাবকে বিক্রি করে দিয়েছিল তার বাবা। মুম্বাই হামলায় বেঁচে যাওয়া একমাত্র হামলাকারী কাসাব এ তথ্য জানিয়েছে। সে মুম্বাইয়ের প্রধান রেলস্টেশন ছত্রপতি শিবাজি টারমিনাসে হামলা চালিয়েছিল এবং এতে ৫০ জন নিহত ও ১০০ আহত হয়। ওই সময় তার সহযোগী আরও ১০ বন্দুকধারী মুম্বাইয়ের দুটি হোটেলে হামলা চালিয়েছিল। খবর জিনিউজ অনলাইনের।
এসব বন্দুকধারী ও পাকিস্তানে তাদের নিয়ন্ত্রকদের মধ্যে সেলফোনে কথোপকথন এবং কাসাবের সঙ্গে পুলিশের ভিডিও ফুটেজ ও নথিপত্রের পর্যালোচনা ফরিদ জাকারিয়া সিএনএনে তার অনুষ্ঠানে রোববার তুলে ধরেন। লস্কর-ই-তৈয়বা গোষ্ঠীর সঙ্গে কাসাব কীভাবে জড়িত হলো, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও টেপ অনুষ্ঠানে প্রচারিত হয়। তবে এই ভিডিও টেপের কথোপকখন স্পষ্টভাবে শোনা না গেলেও একটি বিষয় জানা গেছে, অর্থের জন্যই কাসাবকে তার বাবা বিক্রি করে দিয়েছিল।
কাসাবকে তার বাবা বলেছিলেন, 'লস্কর-ই-তৈয়বা গোষ্ঠীর সদস্যদের অনেক অর্থ আছে, সেটা তোমারও থাকতে হবে। আমাদের টাকার প্রয়োজন আছে, আমরা আর দরিদ্র থাকতে চাই না। তোমার ভাই-বোনেরা বিয়ে করেছে। তাকিয়ে দেখ, তারা ভালো জীবনযাপন করছে। তোমাকেও তাদের মতো হতে হবে।'
কাসাবের বাবাই এসব কথা বলেছিল এবং এর জবাবে কাসাব তার বাবাকে বলেছিল_ 'হ্যাঁ, ঠিক আছে।'
তার বাবা কীভাবে জীবিকা নির্বাহ করত_ এর জবাবে কাসাব জানায়, তিনি রাস্তায় দুধজাতীয় খাবার এবং আলুর স্ন্যাকস বিক্রি করতেন।
কীভাবে কাসাব সন্ত্রাসী গোষ্ঠীর প্রশিক্ষণ নিয়েছে, সে সম্পর্কে পুলিশকে নানা তথ্য দিয়েছে। অন্য আরেকটি ভিডিও টেপে কাসাব জানায়, সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা তাকে তিন মাস প্রশিক্ষণ দিয়েছিল। ওই ক্লাসে ২৪-২৫ জন প্রশিক্ষণার্থী ছিল। তবে তারা কোথা থেকে এসেছিল, সে সম্পর্কে কাসাব কিছুই জানত না। কারণ তারা কেউ কাউকে কিছু বলত না। তবে একজন লাহোর থেকে এসেছিল এবং সে তার বল্পুব্দ হয়েছিল বলে কাসাব জানায়।
Editor: Golam Sarwar
Published By: A.K. Azad, 136, Tejgaon Industrial Area, Dhaka - 1208, Phone: 8802-9889821,8802-988705, 9861457, 9861408, 8853926 Fax: 8802-8855981, 8853574, E-mail: info@samakal.com
If you feel any problem please contact us at: webinfo@samakal.com
Published By: A.K. Azad, 136, Tejgaon Industrial Area, Dhaka - 1208, Phone: 8802-9889821,8802-988705, 9861457, 9861408, 8853926 Fax: 8802-8855981, 8853574, E-mail: info@samakal.com
If you feel any problem please contact us at: webinfo@samakal.com
Powered By:orangebd