
Warning: getimagesize(admin/news_images/173/image_172_30880.jpg) [function.getimagesize]: failed to open stream: No such file or directory in /home/orangebd/public_html/samakal/print_news.php on line 23
দিলি্লর পথে এবং মঞ্চে

দিলি্লতে নাসিরউদ্দিন ইউসুফ ও অন্যান্যের মাঝে শিমুল ইউসুফ
ভ্রমণে কিংবা কোথাও গেলে তা নিয়ে সাজিয়ে-গুছিয়ে লেখা বা সহজ করে বলার অভ্যাস আমার নেই। আর সবকিছু মনেও থাকে না। গত ৫ নভেম্বর নাসিরউদ্দিন ইউসুফ আর আমি ঢাকা থেকে উড়োজাহাজে চড়ে রওনা দিই। কলকাতায় গিয়ে আমরা রাতে পার্থ ঘোষ-গৌরী ঘোষদের বাড়িতে থাকি। পরদিন ৬ নভেম্বর দিলি্লর উদ্দেশে রওনা হই ভারতের অভ্যন্তরীণ ফ্লাইট ইন্ডিগোতে। এ ফ্লাইটে গিয়ে আমার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আমরা বিমানে উঠে দেখি সবাই টাকা ব্যয় করে খাচ্ছে। তাদের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে বিল দিয়ে খেতে হয় জানতাম না। বিষয়টি আমার পছন্দ হয়নি। সাংস্কৃতিক আবহে এটাকে প্রচণ্ড ব্যাঘাত মনে হচ্ছিল আমার। কারণ তাদের দেশে গিয়েছি অতিথি হয়ে, আর অতিথিদের কিনে খেতে হবে কেন? এমনও তো হতে পারে, আমি টাকা ভাঙাইনি। আমার কাছে তাদের রুপি না-ও থাকতে পারে। আর তারা যদি খাবারের জন্য বিল নেয়, তাহলে টিকিটের গায়ে লেখা উচিত, 'কিছু খেতে হলে বিল দিতে হবে।' অথবা খাবারের জন্য কিছু টাকা বাড়তি হিসেবেও নিতে পারে। এমন ক্ষোভে কিছু খাইনি। বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে কিন্তু চকোলেট, জুস ইত্যাদি খেতে দেওয়া হয়। অথচ তাদের ওখানে পানি পর্যন্ত চেয়ে নিতে হয়েছে। অতিথি হিসেবে আমার কাছে এ আচরণ অনৈতিক মনে হয়েছে। একসময় দিলি্লতে গিয়ে নামলাম। এবারই প্রথম আমি দিলি্লতে গেলাম। উড়োজাহাজ যখন নামছিল, তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না। কারণ চারদিক ছিল দূষিত! সেটা এত বেশি ছিল যে, ওপর থেকে দেখা যাচ্ছিল স্তরে স্তরে ধুলাবালি, ধোঁয়া ইত্যাদি। প্লেন যখন অবতরণ করছিল তখনও শহর বা আশেপাশের গাছপালা কিছুই দেখা যাচ্ছিল না। চারদিক ছিল কুয়াশায় আচ্ছন্ন। দিলি্ল অনেক বড় শহর। তবে তেমন ভালোলাগার কিছু আমার কাছে মনে হয়নি। আর এমনিতেও কোথাও নাটক মঞ্চস্থ করতে গেলে ঘরের বাইরে বের হই না। কারণ একটা চিন্তার মধ্যে থাকি। তাছাড়া 'বিনোদিনী' আমার একক অভিনয়ের নাটক। সে ক্ষেত্রে স্নায়ুচাপটা আরও বেশি। আমার প্রদর্শনী ছিল ৭ নভেম্বর। সেদিন সন্ধ্যায় মঞ্চে গেলাম। আমরা ওখানে উঠেছিলাম চিত্তরঞ্জন পার্কের অতিথি রেস্ট হাউসে। ওটাকে বলা হয় 'মিনি ক্যালকাটা'। ওখানে সব বাঙালি থাকে। দোকানপাট, মার্কেট সব বাঙালিরা চালায়। তাই ওখানে স্বস্তির ব্যাপার ছিল, বাংলায় প্রাণ খুলে কথা বলতে পারছিলাম। সেখানে মজার মজার খাবার পাওয়া যাচ্ছিল। নেপালিজ-ভুটানিজ থেকে শুরু করে মণিপুরি, চাইনিজ, ইউরোপিয়ান, নন-ভেজেটিরিয়ান, ভেজেটিরিয়ান সবার জন্য সব ধরনের খাবার পাওয়া যাচ্ছিল। এগুলো খুব ভালো সুস্বাদু খাবার। ওখানে আমার বেশ ভালোই লেগেছে। দিলি্ল যেমন বড় শহর, তেমনি এ শহরের মাঠ, পার্ক সবকিছুই অনেক বড়। দু'দিন নাটক করার পরদিন আমরা একটা গাড়ি ভাড়া করি। আমার সঙ্গে ছিল ঢাকা থিয়েটারের চন্দন, ওয়াসিম, রাজীব, রফিক এবং নাসিরউদ্দিন ইউসুফ। আমরা প্রথমে আজমির শরিফে যাই। ওখানে ঘণ্টাদুয়েকের মতো ছিলাম। সেখান থেকে যাই জয়পুরে। জয়পুরে রাতে থেকে পরদিন দিলি্লতে ফিরি। দিলি্লতে একদিন ছিলাম। সেটা ছিল ১১ নভেম্বর। ওইদিন আমি ফোর্ট দেখলাম, তারপর জামে মসজিদ দেখলাম, চাঁদনীচকটা দেখার শখ ছিল, রিকশা নিয়ে ঘুরে ঘুরে দেখলাম। নিজামউদ্দিন আউলিয়ার মাজারে গেলাম, কুতুব মিনারে গেলাম, ইন্ডিয়া গেট দেখলাম। তিনদিনের ঘোরাফেরায় ঠাণ্ডা, কুয়াশায় অসুস্থ হয়ে পড়ি। গায়ে জ্বর এসে যায়। তারপর চলে আসি ঢাকায়।
দিলি্লর দর্শক সম্পর্কে কিছু বলার আছে। প্রদর্শনী শেষে তারা আমাকে অসম্ভব রকমের আদর করেছে। শোর পর এত লোক আমার কাছে এসে জমেছিল যে, আমি তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। প্রায় আধাঘণ্টা দর্শকের নানা প্রশ্নের উত্তর দেই। তারপর তারা গান শুনতে চাইল, গান গাইলাম। আশীর্বাদ করার জন্য তারা আমাকে হাত দিয়ে ছুঁয়ে দেখছিল। আর বলছিল, 'ওই বিনোদিনীকে তো দেখিনি এই বিনোদিনীকে একটু ছুঁয়ে দেখি।' এক ভদ্রলোককে দেখলাম খুব ইমোশনাল হয়ে গেছেন। বলছেন, 'আমি এক ঘণ্টা ২০ মিনিট স্বর্গে কাটিয়ে এলাম।'
Editor: Golam Sarwar
Published By: A.K. Azad, 136, Tejgaon Industrial Area, Dhaka - 1208, Phone: 8802-9889821,8802-988705, 9861457, 9861408, 8853926 Fax: 8802-8855981, 8853574, E-mail: info@samakal.com
If you feel any problem please contact us at: webinfo@samakal.com
Published By: A.K. Azad, 136, Tejgaon Industrial Area, Dhaka - 1208, Phone: 8802-9889821,8802-988705, 9861457, 9861408, 8853926 Fax: 8802-8855981, 8853574, E-mail: info@samakal.com
If you feel any problem please contact us at: webinfo@samakal.com
Powered By:orangebd