গৌরনদীতে বিএনপির ৩০ নেতাকর্মীর স্থায়ী জামিন
গৌরনদী প্রতিনিধি
বিগত চারদলীয় জোট সরকারের আমলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলা থেকে গতকাল বৃহস্পতিবার বরিশাল-১ আসনের সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনসহ বিএনপির ৩০ নেতাকর্মী স্থায়ী জামিন লাভ করেছেন। ২০০৪ সালে ৫ দিনব্যাপী দক্ষিণাঞ্চল সফরে আসেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও শেখ হাসিনা। সফরের প্রথম দিন ২ এপ্রিল দুপুর সাড়ে বারোটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে শেখ হাসিনার গাড়ির বহর পেঁৗছলে স্থানীয় বিএনপি দলীয় নেতাকর্মীরা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালায়। এ ঘটনায় গত ১৯ জুলাই উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ হাফিজ মৃধা বাদী হয়ে বরিশালের সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে ও একইদিন গৌরনদী থানায় ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গত ২৫ জুলাই হাইকোর্ট থেকে আসামিরা অন্তর্বর্তী জামিন লাভ করেন। গতকাল বৃহস্পতিবার বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইনুদ্দিনের আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক বিএনপির ৩০ নেতাকর্মীকে স্থায়ী জামিন মঞ্জুর করেন।
 
Editor: Golam Sarwar
Published By: A.K. Azad, 136, Tejgaon Industrial Area, Dhaka - 1208, Phone: 8802-9889821,8802-988705, 9861457, 9861408, 8853926 Fax: 8802-8855981, 8853574, E-mail: info@samakal.com
If you feel any problem please contact us at: webinfo@samakal.com
Powered By:orangebd